﷽
সাধারনত আমরা কোন কথার গুরুত্ব বুঝাতে,সত্য বলে স্বীকৃতি দিতে কসম করে থাকি,আল্লাহ সুরা শামস ছাড়া আর অন্য কোন জায়গায় এত বেশি কসম করেন নাই,
সুরা শামস এর মধ্যে ৭টা বড় বড় জিনিসের কসম করেছেন,এর দ্বারা বুঝা যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু বুঝাতে আল্লাহ এতবার কসম করেছেন,
১)কসম সুর্যের।
২)কসম চাঁদের।
৩)কসম দিনের।
৪)কসম রাতের।
৫)কসম আসমানের।
৬)কসম পৃথিবীর।
৭)কসম আত্বার।
এর পর আল্লাহ বলেছেন,
সফল সে,যে,নিজেকে পরিশুদ্ধ করেছে
এবং ধংশ সে নিজেকে কলুষিত করেছে।
অর্থাৎ সেই ব্যক্তিই সফল যে নিজের মধ্যে থাকা খারাপ গুন গুলো থেকে বাঁচার চেষ্টা করেছে,
আর ধংশ সেই ব্যক্তি,যে নিজের মাঝে থাকা খারাপ গুন গুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করতে চেষ্টা করেনি।সেই দোষ নিয়েই মৃত্যু বরন করেছে।।।
- আশা করি সবার বুঝা আসছে।
No comments:
Post a Comment